রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উত্সব আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বিভাগের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিভাগের সভাপতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন জানান, বিকাল ৪টার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সংবিধান সংশোধন ও গণতান্ত্রিক ধারা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
