রাকসুর সাবেক জিএস জাহাঙ্গীর কবির রানা হাসপাতালে

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:৪৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংসদের (রাকসু) সাবেক জিএস ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির রানা হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন আছেন। গত ২২ মার্চ রাতে তাকে হাসপাতালের সিসিইউ-২-এর ১০ নম্বর বেডে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক ডাঃ সজল ব্যানার্জির তত্ত্বাবধানে রয়েছেন। জাহাঙ্গীর কবির রানা তার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি