শোক সংবাদ

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:৪৬
মো. আখতার হোসেন সাতক্ষীরায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক ও বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন কর্মকর্তা মো. আখতার হোসেন (৪৬) হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার খুলনার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, ১ ভাই, ৩ বোন, স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। কাননবালা মোদক বশির উদ্দিন আদর্শ স্কুল এ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা কাননবালা মোদক গত বুধবার পরলোকগমন করেন। তার মৃত্যুতে বশির উদ্দিন আদর্শ স্কুল এ্যান্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারিসহ গভর্নিং বডির সদস্যরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সরকার মো. মোখলেছুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সরকার মো. মোখলেছুর রহমান (৪২) হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার বরিশালের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে নরসিংদীর গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়। জমিলা খাতুন বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ সুফী হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতরের স্ত্রী বেগম জমিলা খাতুন (৮৬) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার চট্টগ্রাম নগরীর এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ মেয়ে রেখে গেছেন। আগামীকাল সকালে মরহুমার কুলখানি ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুশ শরফে অনুষ্ঠিত হবে।