বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠিত

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:৪৮
ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির (কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া) ২৬তম দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ২২ মার্চ শনিবার ধানমন্ডির ডিআইইউ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০১৪-২০১৫ সালের জন্য বিসিসিআই’র সাবেক সভাপতি লায়ন বেনজীর আহমেদকে সভাপতি ও শীষ হায়দার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নির্বাচন করা হয় ৬১ সদস্যের কার্যকরী পরিষদ। সভায় সমিতির বিদায়ী সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে গত টার্মের কার্যবিবরণী ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ সেফায়েত উল্যাহ পাটওয়ারী। —প্রেস বিজ্ঞপ্তি