খোরশেদ আলম খান
রাষ্ট্র বিজ্ঞানী সিরাজুল আলম খানের বাবা শিক্ষাবিদ খোরশেদ আলম খানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯০২ সালে নোয়াখালীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সাবেক সিভিল সার্জন মরহুম ডা. শফিকুল আলম খান ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব কে এম আখতার আলম খানের বাবা। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মো. আব্দুর রহমান
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ফজিলা রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আলহাজ্ব মো. আব্দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ফজিলা রহমান মহিলা কলেজে স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং বালিহারিতে মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ।
কে বি এম আবদুল খালেক মিয়া
নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের সমাজ সেবক কে বি এম আবদুল খালেক মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাতাকান্দি গ্রামের ৪টি মসজিদে বাদ জুমা কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের ছেলে ফেইথ প্রোপাটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মঞ্জুরের ঢাকার ধানমন্ডির বাসভবনে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
