চট্টগ্রামে আজ শুক্রবার দুই বাংলার খ্যাতিমান আবৃত্তি শিল্পীদের চারটি আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। এ উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সন্ধ্যা সাড়ে ৬টায় আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে আবৃত্তি করবেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঐশ্বর্য বসু (কলকাতা), দেবাশিস চক্রবর্তী (কলকাতা), ডালিয়া আহমেদ, পারভেজ চৌধুরী ও প্রশান্ত চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান, ডা. মঈনুল ইসলাম মাহমুদ ও অধ্যক্ষ আনোয়ারা বেগম।
