সংবিধান অনুসরণ করে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:১০
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের সংবিধান অনুসরণ করে পরিচালিত হচ্ছে এবং ক্ষমতায় এসেছে। তাই পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকবে। তাছাড়া বিরোধী দল জাতীয় পার্টির ৩৩টি আসন এবং স্বতন্ত্র আরো ১৭টি আসন নিয়ে কার্যকর সংসদ গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২ দিনের সফরে এলে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের মানুষের ন্যায্য দাবি তিস্তার পানির সুষম বন্টনসহ দু’দেশের সমস্যা খুব শীঘ্রই নিরসন হবে।