যমুনা সার কারখানায় ৪ এপ্রিল পর্যন্ত উত্পাদন বন্ধ

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২৩:১২
জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার উত্পাদন গত ২৬ মার্চ থেকে শুরু করে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। দৈনিক সাড়ে ১৭শ’ মেট্রিক টন ইউরিয়া সার উত্পাদন ক্ষমতা সম্পন্ন দেশের সর্ববৃহত্ ইউরিয়া সার উত্পাদনকারী এই প্রতিষ্ঠানটির কারখানায় গ্যাসের চাপ বাড়াতে কর্তৃপক্ষ টানা দশ দিন উত্পাদন বন্ধ রেখেছে। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইখলাছ উদ্দিন জানিয়েছেন, কারখানায় গ্যাসের চাপ বাড়াতে এনভি কমপ্রেসার নামে একটি কমপ্রেসার মেশিন স্থাপন করা হচ্ছে। এর স্থাপন কাজের জন্যই কারখানায় উত্পাদন বন্ধ রাখা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই কমপ্রেসার মেশিনটি স্থাপন করা হলে কারখানায় গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং উত্পাদন বাড়বে।