বর্ণাঢ্য আয়োজনে আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। এ উপলক্ষে গত ২৭ মার্চ এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন আয়োজনের আহ্বায়ক নায়ক রাজ রাজ্জাক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায়, এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম ও রুকসানা কবীর কাকলী, উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) এম শামসুল হুদা, উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (প্রশাসন ও মানবসম্পদ) মীর মো. মোতাহার হাসানসহ চলচ্চিত্রের বহু ব্যক্তিবর্গ। আগামী ৩ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্র দিবস পালনের দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
