এবার রাজনীতিতে রাখি সাওয়ান্ত

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:১৫
এবার রাজনীতির ভোটের ময়দানে নেমেছেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। লোকসভা নির্বাচনে দক্ষিণ-পশ্চিম মুম্বাই থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুম্বাইয়ে নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই তিনি ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রাখি সাওয়ান্ত। তার লড়াই চলবে কংগ্রেসের গুরুদাস কামাত, শিব সেনার গজানন কিরিতকার, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অভিনেতা পরিচালক মহেশ মঞ্জেরেকরের সঙ্গে। রাখি বলেন, ‘আমি নির্দলীয় প্রার্থী হয়ে মোটেও ভোটে লড়াই করতে আসিনি। একটি রাজনৈতিক দল আমাকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে যেহেতু রাজনীতিতে সুযোগ এসেছে। তাই চেষ্টা করব আমার জায়গা থেকে আপামর জনসাধারণের জন্য সর্বোচ্চ করতে। বিশেষ করে নারীদের সুরক্ষা নিশ্চিত করব শতভাগ।’