কতগুলো ক্ষুদ্রাকৃতির চারকোনা সামগ্রি একটির পর একটি দাঁড় করিয়ে নিয়ে তার এক প্রান্তে একটিতে টোকা দিলে যখন অন্যগুলোও একে একে একটির ধাক্কায় অন্যটি পড়তে থাকে তখন সেই খেলাটিকে সংক্ষেপে বা সরলার্থে বলা হয় ডোমিনো। আর হালকা একটু ছোঁয়াতে মুহূর্তেই পড়ে যেতে পারে এমন ১১,৪৬৫টি টুকরো ডমিনো ব্যবহার করেই বিশ্বের সবচেয়ে উঁচু ডমিনো টাওয়ার তৈরি করে অস্ট্রিয়ার স্পার্টাল ডমিনো টিম। সবমিলিয়ে দলের ৪৪ জন সদস্যের অক্লান্ত পরিশ্রমে বানানো ৬.০২৬ মিটার বা ১৯ ফুট ৯.২৪ ইঞ্চি ডমিনো টাওয়ারটি ২৩০ জন দর্শকের সামনে একটির পর একটি পড়ে শেষ হতে সময় নেয় মাত্র ৩ মিনিট ৩৯ সেকেন্ড।
