বিএমএ নেতার মুক্তি দাবি

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:৫৭
গত বৃহস্পতিবার রাজশাহী জেলা শাখা বিএমএ’র সহ-সাধারণ সম্পাদক ও বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এর বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর ঘটনায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। বিএমএর দাবি দেশের বিভিন্নস্থানে চিকিত্সকদের যেভাবে হয়রানি করা হচ্ছে তাতে ভবিষ্যতে চিকিত্সকরা দায়িত্ব নিয়ে চিকিত্সা সেবা দিতে নিরুত্সাহিত হবেন। ফলে দেশের সাধারণ জনগণ চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে বিএমএ এই অবস্থার অবসান এবং অবিলম্বে ডা. শিমুলসহ আটককৃত চিকিত্সকদের আশু মুক্তি দাবি করেছে। -প্রেস বিজ্ঞপ্তি