ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কাঠুয়া জেলায় সামরিক বাহিনীর পোশাক পরিহিত ৩ জঙ্গির গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাসহ আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার সকালে রাজ্যটির পাকিস্তান সীমান্তের নিকটবর্তী একটি ভারতীয় সেনা ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে। ঐদিন ভোর পাঁচটায় ভারি অস্ত্রসজ্জিত জঙ্গিরা জম্মু-পাঠানকোট মহাসড়কে একটি মাহিন্দ্র বলেরো গাড়ি থামিয়ে যাত্রীদের লক্ষ্য করে এলো-পাতাড়ি গুলিবর্ষণ করে। এতে একজন যাত্রী নিহত ও তিনজন আহত হন।
