বয়স ১৪ বছর হলেও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হাঁটাচলা করতে পারছে না রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া গ্রামের রিয়াজ মল্লিকের একমাত্র প্রতিবন্ধী মেয়ে রিতুবর্ণা।
রিতুর মা জাহানারা বেগম বলেন, ৬ বছর বয়সে রিতুর জ্বর হয়। ওই জ্বর থেকেই শারীরিক প্রতিবন্ধী হয়ে যায় রিতু। সে এখন হাঁটাচলা করতে পারে না।
খালা আম্বিয়া বেগমের বাড়িতে মায়ের সাথে থাকে। একটি হুইল চেয়ারের অভাবে তাকে কোথাও নিয়ে যেতে পারে না। কোন হূদয়বান ব্যক্তি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে রিতু কিছুটা ভাল থাকতো। রিতুকে সাহায্য পাঠাতে হলে আম্বিয়া বেগম-০১৭৫০-৮৫৭৫৮৯ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
