জমে উঠেছে ফুলছড়ির নির্বাচন

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:২৯
ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ০৯ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান এবং ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের প্রতীকের পোষ্টারে উপজেলার পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে। স্ব-স্ব পক্ষের সর্মথকদের নিয়ে দিন-রাত ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সময় যতই ঘনিয়ে আসছে প্রচরণা ততই জমে উঠেছে । এখানে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম সেলিম পারভেজ প্রতীক (আনারস), ফুলছড়ি যুবলীগ সভাপতি হাবিবুর রহমান (ঘোড়া), আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ (হেলিকপ্টার), আওয়ামী লীগ নেতা এ্যাড.জাকিউল ইসলাম (টেলিফোন), উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন নবী টিটুল (চিংড়ি), স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম (দোয়াত), ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আল-আমিন আহম্মেদ (কাপ-পিরিচ), জাপা নেতা ফজল হক (ব্যাটারী), জামায়াত নেতা প্রফেসর ইউসুফ আলী (মোটর সাইকেল)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (মাইক), বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শুক্কুর আলী ফিরোজ (চশমা), উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা আবু তালেব মওলা (উড়োজাহাজ), আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম (জাহাজ), উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ (টিয়া পাখি), আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম (টিউবয়েল), আওয়ামী লীগ নেতা আফছার উদ্দিন (তালা)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন রাশেদা বেগম (হাঁস), ফারজনী ইয়াসমিন (প্রজাপতি), মুক্তা বেগম (কলস) ও মিনারা বেগম (ফুটবল)। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অধ্যুষিত বলে পরিচিত থাকলেও দু’দলের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় দলীয় সমর্থকরা প্রার্থী বেছে নিতে বেকায়দায় পড়েছে।