তেরখাদায় ১৯ দলীয় জোটের স্মারকলিপি পেশ

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:২৯
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার ১৯ দলীয় জোটের উদ্যোগে উপজেলা নির্বাচনে ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলসহ নানাবিধ অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টেশনে না থাকায় সিএ মিজানুর রহমান নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নির্বাচনে বিজিত চেয়ারম্যান প্রার্থী এস,এম মেজবাউল আলম, উপজেলা বিএনপি’র সভাপতি চৌধুরী কাওসার আলী, মোঃ রবিউল হোসেন, মোঃ এমদাদুল হক, মোল্যা আজিজুর রহমান, শরীফ নাঈমুল হক, চৌধুরী ফকরুল ইসলাম বুলু প্রমুখ। এছাড়া ১৯ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।