রাবির ভেটেরিনারি বিভাগে বিড়ালের সফল অস্ত্রপচার

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর কামরুল হাসান মজুমদারের আদরে বেড়ে উঠা ঝুনঝুনি নামের ৯ বছরের বিড়ালটি দীর্ঘদিন থেকে তার সারভাইকাল রিজিয়নে একটি অ্যাবসেস যন্ত্রণায় ভুগছিল। অ্যাবসেসটি পরবর্তীতে তার জীবন সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের একদল বিশেষজ্ঞ শিক্ষক এবং ইন্টার্নশীপ ব্যাচের ছাত্ররা তাদের নারিকেল বাড়িয়া ক্যাম্পাসে অবস্থিত ভেটেরিনারি ক্লিনিক এবং কৃত্রিম প্রজনন কেন্দ্রের অপারেশন থিয়েটারে অ্যাবসেসটি সফল অস্ত্রপচারের মাধ্যমে সরিয়ে দিয়ে ঝুনঝুনিকে নতুন জীবন দান করেন। বিশেষজ্ঞ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সার্জারি বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দীন, ডা. আবদুল্লাহ আল মামুন ভূঞা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইমতিয়াজ আলম, ভেটেরিনারি ক্লিনিক এবং কৃত্রিম প্রজনন কেন্দ্রের সিনিয়র ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েতুল ইসলাম আরিফ। ইন্টার্নশীপ ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন জাকির, আলাউদ্দিন, ফারুক শাহীন, ওয়াজেদ, আশিক, প্রণব, সোহাগ, সোনিয়া, শান্তা, সাগরিকা।