শামছুদ্দিন মন্ডল
দৈনিক সংবাদের ময়মনসিংহের ত্রিশাল সংবাদদাতা রেজাউল করীম বাদলের বাবা সমাজ সেবক শামছুদ্দিন মন্ডল (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল উপজেলায় নামাপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নান ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
সিরাজ উদ্দিন ডেন্ডু বেপারী
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামের সমাজ সেবক সিরাজ উদ্দিন ডেন্ডু বেপারী (১২০) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
লোকমান হোসেন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আলহাজ্ব লোকমান হোসেন (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ৬ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
