ডাচদের দায়িত্বে ফিরছেন হিডিঙ্ক

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২২:১৮
ব্রাজিল বিশ্বকাপের পরই নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের দায়িত্বে ফিরছেন গাস হিডিঙ্ক। বিখ্যাত এই কোচের জন্য এটা হবে দ্বিতীয় দফায় ডাচ দলের দায়িত্ব গ্রহণ। আর সহকারি হিসাবে হিডিঙ্ক পাচ্ছেন রুদ ফন নিস্টলরয়ের মতো সাবেক ফুটবলারকেও। আগের মেয়াদে ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত নিজ দেশের কোচের দায়িত্ব পালন করা এই ডাচ বলেন, ‘দ্বিতীয় দফায় ডাচ ফুটবল দলের দায়িত্বে ফিরতে পেরে সম্মানিত বোধ করছি। আমার সাথে থাকছে ড্যানি ব্লাইন্ড এবং রুদ ফন নিস্টলরয়। সব মিলে জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ একটা দলই পাচ্ছি আমরা। এটা আমার জন্য আরো আনন্দের বিষয় যে আমার উত্তরসুরী আমিই নির্বাচন করতে পারবো। এর ফলে ডাচ ফুটবলে ভবিষ্যত্ পরিকল্পনায় সামনে এগোতে পারবে।’