মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তির লড়াই

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৫
কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে লোকসভার ঘাতল আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেতা দেব। গত কয়েক দশক ধরে এ আসনটি বামদের দখলে রয়েছে। এই আসন ছিনিয়ে নিতে তাই জনপ্রিয় অভিনেতাকে বেছে নিয়েছে তৃণমূল। তবে আগামী ৭ এপ্রিলের নির্বাচনে লড়াই হবে তৃণমূল ও বিরোধীদের সাংগঠনিক শক্তির। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতল এতোদিন মাওবাদীদের নিয়ন্ত্রণে ছিলো। মমতার সরকার বাম চরমপন্থীদের বিরুদ্ধে অভিযানের পর গত দুই বছর ধরে সেখানে শান্তিবস্থা বিরাজ করছে। পশ্চিম মেদিনীপুরে আরো দুটি আসন রয়েছে। তবে এগুলোর মধ্যে ঘাতল গুরুত্বপূর্ণ। এ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তৃণমূল কংগ্রেসের উপস্থিতির সাথে সাথে সাংগঠনিক শক্তিও বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় এখন দেবসহ প্রতিদ্বন্দ্বীদের পোস্টার সর্বত্রই দেখা যাচ্ছে। কিন্তু জনপ্রিয় অভিনেতা প্রার্থী হওয়ার পরও এ এলাকায় নির্বাচনী ঢেউ লাগেনি। স্থানীয়রা বলছেন, নির্বাচনের হাওয়া ঘাতল কিংবা মেদিনীপুর ও ঝাড়গ্রামে এখনো লাগেনি। সবচেয়ে বড় বিষয় হলো এখানে দলের সাংগঠনিক শক্তি। ক্ষমতাসীন তৃণমূলের এই শক্তির দরকার রয়েছে। কয়েকদিন আগে দেব এই আসনের কেশপুরে শিশুর মতো চারদিন অবস্থান করে গেছেন। যেখানে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী সিপিআই নেতা সন্তোষ রানা দলের সভা সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যতদূর জানা যায়, দেব এখন পর্যন্ত একটি সভায় উপস্থিত হয়েছিলেন। বর্তমানে তিনি একটি চলচ্চিত্রের শুটিংয়ে আছেন। তিনি রবিবার থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন। আর তার জয় নির্ভর করছে ব্যক্তিগত জনপ্রিয়তা ও দলের শক্তির উপর। যদিও ঘাতলের অধীনে বিধানসভার সাতটির মধ্যে চারটিতে তৃণমূলের এমএলএ রয়েছেন। বাকিগুলোর দুটি বাম ও একটি কংগ্রেসের দখলে।