৩০ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১৬ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৩ ও ৯। শুভবার: বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন: পোখরাজ ও প্রবাল ।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, কর্তৃত্বপরায়ণ ও উচ্চাভিলাষী। নেতৃত্ব করার আদেশ দেয়ার ও আদেশ কার্যকর করার ক্ষমতা আছে। আপনি আলাপ-আলোচনায় পটু ও সিদ্ধান্ত গ্রহণে সাহসী। জীবনে অনেক সংঘাত ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে। ক্রোধ সংবরণ করতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগ, ফ্রান্সিসকো সয়া, দার্শনিক মুসা মাইয়োনাইড, কবি সিকান্দার আবু জাফর, সাংবাদিক হুমায়ূন চৌধুরি, শরদিন্দু বন্দোপাধ্যায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বৈষয়িক কাজে আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রা হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হবে। প্রাপ্তি যোগ আছে। ক্লান্তি অবসাদে ভুগতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। চঞ্চলতার জন্য কাজের ক্ষতি হতে পারে। বিদ্যার্থীদেরকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। মন ভালো থাকবে। একটু চেষ্টা করলেই কাজকর্মে সাফল্য পাবেন। ভালো কোনো সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। চঞ্চলতা পরিহার করুন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কাজকর্মে সাফল্য আসতে পারে। এসব ব্যাপারে কারো সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। উত্তেজিত না হলেই ভালা করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে বাধা অপসারিত হবে। আকস্মিক কোনো ধরনের সাফল্য আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো পরিবর্তনের সূচিত হতে পারে। মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ নয়। দায়িত্ব পালনকালে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মতের অমিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো আত্মীয় মনবেদনার কারণ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাড়িতে বয়স্ক কারো অসুস্থতায় চিন্তিত হবেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। গোপন কথাটি গোপন রাখার চেষ্টা করুন। ট্রাভেল এজেন্টদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য পরিবেশ ভালো থাকবে। পড়াশুনায় মন বসানো সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কারো জন্য মন বেদনার্ত হতে পারে। সত্কর্মে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সময় কিছুটা জটিল যেতে পারে। কোনো ধরনের মিথ্যা বদনাম রটার আশংকা আছে। ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালা যাবে। ব্যবসায়িক সাফল্য আসতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। সরবরাহ ব্যবসায় সুফল পেতে পারেন। প্রভাবশালী কারো সহযোগিতায় নতুন কাজের অর্ডার পেতে পারেন। ধৈর্য ও সহিষ্ণুতা সাফল্যের কারণ হতে পারে। দাম্পত্য বিরোধ অব্যাহত থাকতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। দাম্পত্য বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভালো কোনো সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। শরীর মোটামুটি ভালো থাকবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
