তরুণ প্রতিভাবান মডেল-অভিনেতা নয়ন বেশ জোর দিয়েই এখন চলচ্চিত্রে কাজ করছেন। এরইমধ্যে তিনি ‘আমার পিরানের কোনো মাপ নেই’ ও ‘কেন্দ্র’ শিরোনামের দুইটি চলচ্চিত্রের শুটিং করছেন। পাশাপাশি খুব শীঘ্রই তাকে আরও নতুন ৩টি চলচ্চিত্রে পাওয়া যাবে। এর বাইরে তিনি সম্প্রতি একটি ম্যাঙ্গো জুসের বিজ্ঞাপনেও কাজ করেছেন। নিজের চলচ্চিত্রের পথচলা প্রসঙ্গে নয়ন বলেন, ‘আমি নিজেকে চলচ্চিত্রের জন্য গড়ে তুলছি। যেন সব দর্শকদের গ্রহণযোগ্য একজন হতে পারি সেই প্রত্যয়ে নিয়মিত প্র্যাকটিস করছি। একাধিক চলচ্চিত্রে কাজ করছি। আশা করছি, এসব চলচ্চিত্রের মধ্য দিয়ে দর্শকদের মাঝে নিজেকে প্রমাণ করতে পারব।’
