একটু একটু করেই নিজের গানের ক্যারিয়ারে এগোচ্ছেন রুলিয়া। বাজারে সলো অ্যালবাম বেরিয়েছে বেশ আগে। এরপর বেশক’টি অ্যালবামে গান গেয়েছেন, যা মিশ্র শিল্পীদের সাথে বেরিয়েছে বিভিন্ন উত্সবে। নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে তার ইচ্ছের দৌড়টা অনেকদূর। তাই হতাশাও কাজ করে নানান সময়। বাজারের এই ইঁদুর দৌড়ে মাঝে মাঝে গান ছেড়েও দিতে চান। নিজের গানের প্রতি আসক্তি থেকেই রুলিয়া চলতি সময়ের ধারার ডুয়েট গানে অভ্যস্ত থাকতে চান। ডুয়েট গানগুলোতে প্রচারের আলাদা একটা সুবিধা থাকে। রুলিয়া বলেন, ‘পরিচিত কোনো গায়কদের সাথে গান গাইলে শ্রোতারা আলাদা আগ্রহ দেখায়। আলাদাভাবে তা শুনতে চায়।’
সেই ধারাবাহিকতায় এবারের বৈশাখেও তার গান প্রকাশ হচ্ছে। কণ্ঠশিল্পী আরিফ তার সহশিল্পী। কম্পোজিশন করেছেন কাজী চপল ও নাসিফ অনি।
নতুন এ গানদুটি শ্রোতাদের ভেতরে আলাদা এক আগ্রহ তৈরি করবে বলে ধারণা করছেন রুলিয়া।
