আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সংবাদকর্মীদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক এম বদি-উজ-জামান ও সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম খান (সরাসরি) নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এলআরএফের বার্ষিক সাধারণ সভা ও ২০১৪-১৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নাজমুল আহসান রাজু (সংগ্রাম), যুগ্ম সম্পাদক এম মনিরুজ্জামান (নিউ এজ), কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (নয়া দিগন্ত), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন (যুগান্তর)। সদস্যরা হলেন হাসান জাভেদ (এনটিভি), আলমগীর হোসেন (আমার দেশ), মুহাম্মদ ফজলুল হক (প্রাইম নিউজ ডটকম) ও আহমেদ আল আমীন (বাংলাদেশ প্রতিদিন)। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সালেহউদ্দিন। নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত।
