দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান চার্চ পরিদর্শনের পর শুক্রবার সৌদি আরবে পৌঁছান তিনি। ঐতিহাসিক এই সফরে উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থা, সিরিয়া, ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং মিসরের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হবে বলে ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৯০ বছর বয়সী সৌদি বাদশা আব্দুল্লা রাজপরিবারের কর্মকর্তাদের নিয়ে রাজধানী রিয়াদের পাশে ডেজার্ট ফার্মে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শুরুর দিকে বয়োবৃদ্ধ সৌদি বাদশা অক্সিজেন টিউব দিয়ে শ্বাস নিচ্ছিলেন।
