আগামীকাল জেলার বরগুনা সদর, আমতলী, বামনা ও পাথরঘাটা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর চারটি উপজেলার সবকটিতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। অপরদিকে প্রতিটি উপজেলায়ই আওয়ামী লীগ ও বিএনপিতে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। জয়ের ব্যাপারে দু’দলের হাই কমান্ডই রয়েছে উদ্বেগ ও উত্কণ্ঠায়।
বরগুনা সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে আব্বাস হোসেন মন্টু মোল্লা, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দলে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে শহীদুল ইসলাম পলাশ এবং ভাইস চেয়ারম্যান পদে ইমরান হোসেন রাসেল। বিএনপিতে চেয়ারম্যান পদে মো. রেজবুল কবীর, ভাইস চেয়াম্যান পদে তারিকুজ্জামান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দলে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হালিম, ভাইস চেয়ারম্যান পদে মো. আ. হক হাওলাদার বিদ্রোহী প্রার্থী এবং জামায়াতের মো. মুহিবুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমতলী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে জিএম দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মো. মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার জোসনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দলের চেয়ারম্যান পদে সামসুদ্দিন আহমেদ ছজু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন সানু, ভাইস চেয়ারম্যান পদে মো. নূরুল ইসলাম ও মো. ইদ্রিস বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান পদে ইশা আন্দোলনের মো. শাহ আলম তালুকদার। বামনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে মো. সাইতুল ইসলাম লিটু, ভাইস চেয়ারম্যান পদে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. নাজমুন নাহার নাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ রানা, ভাইস চেয়ারম্যান পদে মহিদুল ইসলাম মোর্শ্বেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজল রেখা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দলে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট গোলাম সরোয়ার নাছির, ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন আহমেদ, জয়নাল আবদীন খান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা হক, মহিমা আফরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাথরঘাটায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান পদে মো. জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আকন মো. শহীদ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম চৌধুরী জেবু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ইশা. আন্দোলন প্রার্থী মুনিরুজ্জামান তালুকদার এবং জাকির হোসেন সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
