বিভিন্ন স্থানে ১১ জনের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৪
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ধুনটে শিশু ও যুবকের মৃত্যু বগুড়ার ধুনটের সোনারগাঁও গ্রামে গতকাল গলায় চুইংগাম আটকে রিপ্তি খাতুন (৮) নামে এক ছাত্রী মারা গেছে। সে শনিবার সোনারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও রাঙ্গা মিয়ার মেয়ে। এদিকে উপজেলার কাদাই গ্রামে গত শুক্রবার রাতে মাসুদ তরফদার (২২) নামে এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেন। থানা সূত্রে জানা যায়, আশরাফ আলীর ছেলে মাসুদ তরফদার দীর্ঘদিন মাদক সেবন করে আসছিল। অতিরিক্ত মাদক সেবনের ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ঘটনার দিন গ্রামের রাস্তার পাশে একটি গাছের সাথে গলায় চাদর পেঁচিয়ে মাসুদ আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই সাজু মিয়া বাদী হয়ে শনিবার থানায় একটি ইউডি মামলা করেন। টেকেরহাটে ঘুষিতে একজন নিহত টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় হাটে গতকাল শনিবার মরিচ কেনাবেচা নিয়ে বাক বিত্লার এক পর্যায়ে আনোয়ার শেখের ঘুষিতে জাহাঙ্গীর খালাসী (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত জাহাঙ্গীরের বাড়ি উপজেলার গাংকান্দি শাখারপাড় গ্রামে। খোকসায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কুষ্টিয়ার খোকসার গড়াই নদী থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। খোকসা থানার ওসি আলী নেওয়াজ জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ হবে। ধারণা করা হচ্ছে ২/৩ আগে কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। শেরপুরে দুই শিশুর লাশ উদ্ধার শেরপুর সদর এবং শ্রীবরদী উপজেলায় পৃথক ঘটনায় গত শুক্রবার দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে পুলিশ সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের ডাটাক্ষেত থেকে মমতা (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। এদিকে, শ্রীবরদী থানার পুলিশ উপজেলার খড়িয়া সীমান্ত বাজারের কাছ থেকে ফিরোজ মিয়া (৯) নামে আরেক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে। সে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট এলাকার তোফাজ্জল হোসেন ওরফে কালা মিয়ার ছেলে। আশুলিয়ায় লাশ উদ্ধার শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে গত শুক্রবার সুমি (২২) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার বায়েজিদের ভাড়াটে বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পাঁচানো অবস্থায় পোশাক শ্রমিক সুমির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে। নাগেশ্বরীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু নাগেশ্বরীতে গত শুক্রবার পুকুরে ডুবে সাইদার সর্দার (১১) নামে এক শিশু মারা গেছে। জানা যায়, গরু গোসল করাতে গিয়ে সাইদুর মারা যায়। কুমিল্লায় ছুরিকাঘাতে একজন খুন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দক্ষিণক্ষার বড়বাড়ী এলাকায় গত শুক্রবার সকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সোয়েব হোসাইন (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ ব্যাপারে বিকালে নিহতের পিতা ডা. আমিন উদ্দিন বাদী হয়ে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার ধামতী দক্ষিণক্ষার গ্রামের মো. সোয়েব হোসাইন বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। চট্টগ্রামে বারুণী স্লান করতে গিয়ে মৃত্যু চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বারুণী স্লান করতে গিয়ে গত শুক্রবার সকালে রাজীব ঘোষ (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত রাজীব ফিরিঙ্গী বাজার এলাকার প্রিয় ঘোষের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রাজীব কর্ণফুলী নদী থেকে পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানায় সে নদীতে তলিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত্যু বলে জানান। রাঙ্গুনিয়ায় একজন খুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাটে গত শুক্রবার সন্ধ্যায় ছুরিকাঘাতে মওলানা আবুল সৈয়দ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ হত্যার অভিযোগে মোহাম্মদ হাবিবুল¬্যাহ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে স্থানীয় জামে মসজিদের ইমাম। ঘাতকের বাড়িও একই এলাকায় এবং সে নিহতের প্রতিবেশী।