মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ মো. রাজন (২৯) পিং- মৃত. শাহ মো. রফিকুল ইসলাম। বাড়ি উপজেলার গোন্দারদিয়া গ্রামে। তিনি গত ২৭ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার বিকালে তার ব্যবহূত মোটরসাইকেলটি উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুমতি নদীর তারাপুর শ্মশান ঘাট নদীতে পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজের ব্যাপারে তার চাচা শাহ্ মো. হারুন-অর রশীদ ২৮ মার্চ মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে মধুখালী থানার এসআই কামরুজ্জামান জানান, দেশের সকল থানায় নিখোঁজ বার্তা পাঠনো হয়েছে।
