চোরাই রড কিনে বিপাকে ব্যবসায়ী

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৫
বাঘা (রাজশাহী) সংবাদদাতা ছিনতাই হওয়া ট্রাক থেকে চোরাই রড কিনে বিপাকে পড়েছে বাঘার এক হার্ডওয়ার ব্যবসায়ী। পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার চোরাই রড উদ্ধার করেছে তবে রেজাউল করিম নামের ঐ ব্যবসায়ী পলাতক রয়েছে। গত ২৬ মার্চ চট্টগ্রাম থেকে ১৩ টন রড নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রাক ড্রাইভার সায়েম উদ্দিন। ট্রাকটি সিরাজগঞ্জ কড্ডার মোড় পৌঁছালে ছিনতাইকারীরা ড্রাইভারসহ ট্রাকটিকে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে নিয়ে আসে। সেখান থেকে ওই বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুল জলিল এর বড় ছেলে রেজাউল করিম তা ক্রয় করেন।