মুরাদনগরে পুলিশ পরিচয়ে ডাকাতি

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৬
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামের বড় বাড়িতে গত শুক্রবার রাত ২টার সময় পুলিশ পরিচয় দিয়ে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাইড়া গ্রামের বড় বাড়ির মৃত ডা: সৈয়দ আলীর ছেলে মো: সুমন, শাহাদাত ও একই বাড়ির কানু মিয়ার বাড়িতে পুলিশের পরিচয় দিয়ে একদল ডাকাত প্রবেশ করে বাড়ির লোকজনের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৫ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।