মহাকালী স্কুল এন্ড কলেজে নবীনবরণ
ময়মনসিংহ প্রতিনিধি\ গতকাল শনিবার ময়মনসিংহে মহাকালী স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও চলতি এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সভা অনুষ্ঠিত হয়েছে। মহাকালী স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট সাদিক হোসেনের সভাপতিত্বে নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকিরসহ অনেকেই বক্তব্য রাখেন।
জুরানপুর কলেজের বর্ষ পূর্তিউপলক্ষে পুনর্মিলনী
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া এম.পি। বিশেষ অতিথি ছিলেন মাহমুদা ভুঁইয়া। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহআলম ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক বিজয় লাল বসু, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহাকরী অধাপক মোঃ ইয়াসিন প্রধান, মেজর (অবঃ) মোহাম্মদ আলী ও ক্যাপ্টেন লুতফুর রহমান হিমেল।
মধুখালীতে ৫ শ’ আসন বিশিষ্ট অডিটোরিয়াম উদ্বোধন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার মধুখালীতে ৫ শ’ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো.আব্দুর রহমান। বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক জায়নুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা মনিরুজ্জামান বাচ্চু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, সিপিবি নেতা হাজী আব্দুল মালেক সিকদার। উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আসলাম উদ্দীন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামালপুরে ৯ বছর পর যুবলীগের সম্মেলন
জামালপুর প্রতিনিধি \ জামালপুরে ৯০ দিনের আহবায়ক কমিটি দিয়ে ৯ বছর চলার পর অবশেষে আগামী ১০ এপ্রিল সম্মেলনের ডাক দিয়েছে শহর যুবলীগ। অবশেষে দলীয় হাইকমান্ডের নির্দেশে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। জানা যায়, শহর যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থীরা হচ্ছেন: বদরুদ্দোজা ছক্কু, শাহরিয়ার উজ্জল ও দীন মোঃ চান্দু। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন: ওবায়দুর রহমান টিটু ও এরশাদ হোসেন সোহেল। শহর যুবলীগের অনেক নেতা-কর্মীর আশা, সম্মেলনের পর শহর যুবলীগে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। সক্রিয় হবে যুবলীগের নিষ্ক্রিয় নেতা-কর্মীরা।
গৌরনদীতে শিক্ষার্থীদের মানববন্ধন
গৌরনদী (বরিশাল)সংবাদদাতা \ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গত শুক্রবার সকালে গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দুর্নীতি-বিরোধী মানববন্ধন ও শপথ কর্মসূচি পালন করেছে। গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস শপথ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া এতে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির বর্তমান সভাপতি মোঃ আবু সাঈদ নান্টু, অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মিয়া প্রমুখ।
শেরপুরে ১৩৫ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
শেরপুর প্রতিনিধি \ শেরপুর পৌরসভ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুর পৌর এলাকায় বসবাসকারী ১৩৫ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে। গত শুক্রবার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী, পুলিশ সুপার মেহেদুল করিম, পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মুখলেছুর রহমান আকন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু প্রমুখ বক্তব্য রাখেন।
মনোহরগঞ্জে নিউ লিটল ফ্লাওয়ার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গত শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জে নিউ লিটল ফ্লাওয়ার কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কর্ণেল অবঃ এম আনোয়ারুল আজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, নেকসাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রশিদ আহমদ হোসাইনি, এসএসকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহ্ সুলতান খোকন, সভাপতিত্ব করেন টিম স্টার ট্রেড এসোসিয়েটসে্র সিইও মো. সলিমউল্লাহ।
তাড়াইলে খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত শুক্রবার কিশোরগঞ্জের তাড়াইলে ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ১৯ দলীয় জোট নেতা হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা আবু বকর ছিদ্দিক। সভা শেষে আগামী একবছরের জন্য মাওলানা তরিকুল ইসলামকে সভাপতি ও মাওলানা রুহুল আমীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।
রূপগঞ্জে ওলামা দলের বিজয় র্যালী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় গত ২৮ মার্চ শুক্রবার স্বাধীনতা দিবসের বিজয় র্যালী বের করে। র্যালী-পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ওলামা দলের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুন্সি সামছুর রহমান খান বেনু। বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি হাজী মাজহারুল ইসলাম হিরণ, জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট সামসুজ্জামান খোকা, জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক ও তারাবো পৌর ওলামা দলের সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মোজা প্রমুখ।
কচুয়ার দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণী
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা\ কচুয়া উপজেলার পূর্ব কালোচোঁ জি.এ দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু বকর মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, নব-নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, ভাইস চেয়ারম্যান এড. হেলালউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল চৌধুরী প্রমুখ।
কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর রহমানের বাড়িতে গত শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা আমিনুর রহমান মারাত্মক আহত হয়েছে। জানা যায়,ওই রাতে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত উপজেলার ঠেঙ্গারবান্দ গ্রামের মোঃ আমিনুর রহমানের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ২ বড়ি ওজনের স্বর্ণের অলঙ্কার ও ১টি মোবাইলসহ ৩ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে চম্পট দেয়।
নবীনগরে ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক প্রতিযোগিতা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনের “দুর্নীতি প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা” শীর্ষক এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশ নেয়। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে বিভিন্ন কর্মসূচির মধ্যে ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’— এই শ্লোগানকে সামনে রেখে আব্বাসউদ্দিন হেলাল রচিত ‘বয়কট’ নামে একটি একাংকিকা প্রদর্শন করেন।
প্রসাদপুর মাদ্রাসার ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রসাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উত্সব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী অতিথিদের নিয়ে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ এনামূল হক। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজের হোসেন, রহনপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদ হাসান মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক প্রফেসর একেএম শামসুল আলম প্রমুখ।
হাজীগঞ্জে ডিজিটাল মেলা অনুষ্ঠিত
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের হাজীগঞ্জে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। মত্স্য কর্মকর্তা মাহ্বুব রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।
ঘিওরে তেরশ্রী হাইস্কুল কমিটির নির্বাচন সম্পন্ন
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী তেরশ্রী কালি নারায়ণ ইনষ্টিটিউশন (উচ্চ বিদ্যালয়) এর ম্যানেজিং কমিটির নির্বাচন উত্সবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এগার জন প্রার্থীর মধ্যে নির্বাচনে বিজয়ী হয়েছেন-হারুন-অর-রশিদ জুয়েল (১ম), মোঃ রেজাউল মন্ডল রেজা (২য়), মোঃ ছালাম (৩য়) ও মোঃ খোকন ঢালী (৪র্থ)। ঘিওর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেন। আগামী দুই বত্সর মেয়াদি এই চার অভিভাবক প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
লালমনিরহাটে বিজ্ঞান শিক্ষা বিষয়ক মতবিনিময়
লালমনিরহাট প্রতিনিধি \ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রমোটিং সাইন্স এডুকেশন ইন সেকেন্ডারী স্কুল বিষয়ক প্রকল্পের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। মানসিকার নির্বাহী পরিচালক একেএম শামসুল হক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুর রহমানসহ মানসিকার কর্মকর্তাগণ।
এ সময় সভাপতি বলেন, মাধ্যমিক স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থী ভর্তি হচ্ছে না। ফলে দিন দিন বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে। ফলে বিজ্ঞানী সংকটে পড়ছে দেশ। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি কমানোর লক্ষ্যে স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষা বৃদ্ধি কল্পে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় ও মানসিকার উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছে।
ঝিকরগাছায় কাভার্ড ভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার
যশোর অফিস \ যশোরের ঝিকরগাছায় ৩ হাজার বোতল ফেনসিডিলসহ আকিজ গ্রুপের একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। একইসাথে কাভার্ড ভ্যানের চালক মোস্তফাকেও (৪৫) আটক করেছে পুলিশ। গত শুক্রবার ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ থানার সামনে থেকে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যান ( রংপুর - ট- ১১-০৩১৪) আটক করে।
বাঞ্ছারামপুরে ১৫ গাড়িতে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের পাড়াতলি ব্রিজের নিকট ১৫-১৬টি সিএনজি অটোরিকশায় গণডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় প্রায় ৫০ যাত্রীকে হাত-পা বেঁধে রেখে সর্বস্ব লুট করে নেয় ডাকাতরা। জানা যায়, বাঞ্ছারামপুর থেকে সিএনজিযোগে রূপসদীতে বাউল গান শুনতে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে আটক করে গণডাকাতি করে। বাঞ্ছারামপুর থানার এসআই মোঃ জাকির হোসেন জানান, টহল দিতে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি কিছু লোকজনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করি। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে সেমিনার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়। বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ অফিসের সহকারী পরিচালক স্বদেশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, বিআরটিএ’র পরিদর্শক মো. কামরুজ্জামান প্রমুখ।
ভৈরবে পিআইবি’র সাংবাদিক প্রশিক্ষণ শুরু
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ ভৈরব প্রেসক্লাবে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গত শুক্রবার। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ও কটিয়াদীর উপজেলার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করছেন পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। ভৈরব প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত কমান্ডার (অব:) আব্দুর রউফ প্রমুখ।
মিঠাপুকুরে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উদ্যাপিত
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ ২৮ মার্চ ১৯৭১ সালের এই দিন রংপুরবাসীর কাছে অবিস্মরণীয় দিন। স্বাধীনতা প্রিয় প্রতিবাদী রংপুরবাসী ৭১’র এই দিনে লাঠি-সোঠা ও তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে জন্ম দিয়েছিল এক অনন্য ইতিহাসের। মিঠাপুকুরে গত শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস-২০১৪ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী। বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশীদ, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রমুখ।
সুজানগরে অবাধে বিক্রি হচ্ছে জাটকা
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরের অধিকাংশ হাট-বাজারে অবাধে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি হচ্ছে। স্থানীয় মত্স্যজীবীদের পাশাপাশি কতিপয় মত্স্য ব্যবসায়ীরা ওই মাছ বিক্রি করছে।
জানা যায়, প্রতি বছর চলতি শুকনা মৌসুমে উপজেলার অধিকাংশ খাল-বিল শুকিয়ে যাওয়ায় হাট-বাজারে মাছের আকাল দেখা দেয়। আর এ সুযোগে কতিপয় অসাধু মত্স্যজীবী ও ব্যবসায়ীরা বরিশাল ও চট্টগ্রাম থেকে জাটকা মাছ এনে সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে বিক্রি করেন। ভুক্তভোগী ক্রেতা সাধারণ জানান, ওই সব মত্স্যজীবী ও ব্যবসায়ীরা প্রতি কেজি জাটকা মাছ ২ থেকে আড়াই ‘শ টাকা কেজি দরে বিক্রি করে থাকেন।
গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে ২০ জন ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে গভর্নিং বডির সভাপতি আবু সাঈদ নাটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বিআরডিবির চেয়ারম্যান মিয়া মনির হোসেন।
রায়পুরায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাত শিশু-কিশোর শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গজল সন্ধ্যা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জয়দর আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফউদ্দিন বকুল। বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, হাফেজ মজিবুর রহমান, আঃ খালেক সরকার, আঃ গফুর সরকার প্রমুখ।
গোপালগঞ্জ হুফফাজুল কোরআন প্রতিযোগিতা
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ হুফ্ফাজুলকুরান ফাউন্ডেশন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার হুফফাজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। হুফ্ফাজুলকুরান ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ওস্তাজুল হুফ্ফাজ ও হাফেজকুলের শিরোমনি হাফেজ মোঃ আঃ হক, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কে এম মাসুদুর রহমান। এছাড়াও ফাউন্ডেশনের নিবন্ধনযুক্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার ওস্তাদজীরা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাগেরহাটে প্রতিবন্ধীদের স্যানিটেশন বিষয়ক মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে এই প্রথম প্রতিবন্ধীদের জন্য নতুন স্যানিটেশন উপকরণ ও সুবিধা বিষয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ শাহ আলম টুকু, এ্যাডভোকেট মোঃ মোজাফ্ফর হোসেন, এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প পরিচালক সরকার হেলালউজজামান, শামীম আহসান, শওকত আকুঞ্জী, জাকারিয়া মাহমুদ, আহাদউদ্দিন হায়দার, আলী আকবর টুটুল, জিয়াউর রহমান, তৈয়বুর রহমান প্রমুখ। এছাড়া এই মত বিনিময় সভায় উপকারভোগী প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
