বরিশালের গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ১১০তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভপিতি মো. শাহজাহান প্যাদার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এক লাখ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ মুন্সি, বার্থী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান রিপন।
