পাঁচবিবিতে হ্যান্ডকাপসহ ছাত্রদল কর্মীর পলায়ন

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৩৪
উপজেলা শহরের মাংস হাটি এলাকায় গতকাল শনিবার হ্যান্ডকাপসহ রানু নামের এক ছাত্র দলের এক কর্মী পুলিশের হাত থেকে পালিয়ে গেছে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, গতকাল সকালে পাঁচবিবি থানার এএসআই শহরের পশ্চিম বালিঘাটা গ্রামের পলাতক আসামি রানুকে মাংস হাটি এলাকায় আটক করে তার হাতে হ্যান্ডকাপ পড়ান। এ সময় রানু এএসআইকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। তবে এএসআই রহিম দাবি করেছেন, হ্যান্ডকাপ পড়ানোর আগেই আসামি পালিয়ে যায়।