খায়রুল আনাম হেলাল
নওগাঁ এডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী এডভোকেট খায়রুল আনাম হেলাল (৬৫) ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে রেখে গেছেন। আজ রবিবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
