চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন ও দ্বিবার্ষিক সাধারণ সভা আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি থাকবেন বিএফইউজে’র মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। দ্বি-বার্ষিক সাধারণ সভা শুরু হবে বিকাল ৪টায়। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে নির্বাচন।
