সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক নিহতের ঘটনায় ৪ ঘণ্টা কর্মবিরতি

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৪
সোনামসজিদ স্থলবন্দরে পানামা ইয়ার্ডের ভেতরে ট্রাক লোড-আনলোড করার সময় ট্রাক থেকে পড়ে এক শ্রমিক মারা যান। নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৪ ঘন্টা পানামা শ্রমিকরা লোড-আনলোড বন্ধ রাখে। পরে সোনামসজিদ স্থল বন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হারুন আর রশিদসহ অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতা ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর ১টা ২০ মিনিটে কাজে ফিরে যায়। গত বৃহস্পতিবার পানামা শ্রমিক শিয়ালমারা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে আশরাফুল হক (৪১) ট্রাক আনলোড করার সময় ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার তিনি মারা যান।