আশুগঞ্জে আওয়ামী লীগের ২ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৪
জেলার আশুগঞ্জে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় একটি মাইক্রোবাস এবং ৪/৫টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। গত শুক্রবার রাতে উপজেলার আড়াইসিধা চক বাজারে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান তার সমর্থকদের নিয়ে উপজেলার তালশহর গ্রামে গণসংযোগ শেষে আড়াইসিধা চক বাজারে পৌঁছলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হানিফ মুন্সী এর সমর্থকরা তার গাড়ি বহরে হামলা করে। পরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়।