নেশাদ্রব্য খাইয়ে দুই পরিবারের সর্বস্ব লুট

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৫
উপজেলায় পৃথক ঘটনায় দুই পরিবারের সদস্যদের নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাদের সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। অসুস্থ অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের এমদাদুল হকের বাড়িতে রাতের খাবারের সাথে দুর্বৃত্তরা নেশা দ্রব্য মিশিয়ে রাখে। পরিবারটির ৩ সদস্য ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ওই রাতেই পূর্ব বাগধা গ্রামের মাজেদ মোল্লার পরিবারের ১২ জন একইভাবে নেশা দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।