নগরীর কর্ণফুলী মোহনা ও পতেঙ্গা এলাকায় আয়োজিত তিনদিনব্যাপী ‘স্বাধীনতা উত্সব’ গতকাল শনিবার শেষ হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
গতকাল সমাপনী দিনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির মাধ্যমে বিশ্বের দরবারে এই দেশকে উন্নত দেশ হিসেবে পরিণত করতে পারবে। জাতির অর্থনীতির মুক্তির লক্ষ্যে মুক্তিযুুদ্ধের চেতনায় উজ্জীবিত হোন। সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এমএ লতিফ এমপি শুভেচ্ছা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মুক্তিযোদ্ধা এজহার মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াহিদুল আলম, সিরাজউদ্দৌলা শিরু, সেলিম দোভাষ ও সেলিম রেজা। স্বাধীনতা উত্সবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মঞ্চ নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে।
