গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:০৩
বিশ্বের সবচেয়ে বড় মরিচ হিসেবে যে মরিচটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় সেটির কথা গিনেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কৃষক ও কৃষি ব্যবসায়ী স্যান্ডি বুরেল। মজার বিষয় হলো স্যান্ডি তার নিজের ও অন্যদের জমিতে উত্পাদিত বেল পিপার নামের এক ধরনের মরিচ নিয়মিতভাবেই বিক্রি করেন। তবে রেকর্ড গড়া এই মরিচটি আর সব মরিচের মতো বিক্রির জন্য সাজিয়ে রাখতে গিয়েও কি মনে করে যেন থামেন স্যান্ডি। পরে মেয়ে আমান্ডার পরামর্শে বিশেষ এই মরিচটি রেখে দিয়ে মরিচটির কথা গিনেজের বিচারকদের জানান। আর গিনেজের উপস্থিতিতে মরিচটি পরিমাপ করার পরই তারা নিশ্চিত হন যে তাদের কাছে থাকা ৫২১.৬৩ গ্রাম ওজনের এই মরিচটিই বিশ্বের এ ধরনের সবচেয়ে বড় মরিচের স্বীকৃতি লাভ করে।