জোকস

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:০৩
 ক্রেতা :কাল কি ডিম দিলেন ভাই? বাসায় নেওয়ার পর দেখি সবগুলো ডিমই কদিনের মধ্যে ফুটে বাচ্চা বের হওয়ার মতো অবস্থা। বিক্রেতা :বলেন কি? ডিম ভেবে আপনাকে মুরগির বাচ্চা দিয়েছি! তাহলে তো ডিমপ্রতি আরও তিনটাকা করে দেবেন।  প্রথম বন্ধু :তুই যা আয় করিস তাতে কি তোর চলে? দ্বিতীয় বন্ধু :যা আয় করি তাতে চলে না, তবে যা ধার করি তাতে চলে যায়।  চার বন্ধু খালেদ, রিয়াদ, সেলিম আর কবির মিলে ঠিক করল তারা সবাই কিছু কিছু দিয়ে একটা পিকনিকের আয়োজন করবে। সে অনুযায়ী সবাইকেই বলা হলো যেন তারা পিকনিকের দিন খাওয়ার জন্য কিছু না কিছু নিয়ে আসে। কিন্তু এদের মধ্যে সেলিম ছিল খুব কৃপণ। তাই পিকনিকের দিন যখন দেখা গেল যে কবির বাসা থেকে রুটি বানিয়ে এনেছে, রিয়াদ মাংস আর খালেদ পানীয় নিয়ে এসেছে তখন সেলিম খাওয়ার জন্য সাথে করে নিয়ে এসেছে তার ছোট ভাইকে।  মা-কচ্ছপ আর তার বাচ্চা হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে। হঠাত্ বাচ্চা কচ্ছপটি মা কচ্ছপকে বলল ‘মা দেখ রাস্তার ওই পাড়ে কি সুন্দর নতুন ঘাস। আমি এক দৌড়ে যেয়ে একটু খেয়ে আসি?’ ‘না তুমি এখন রাস্তা পার হতে গেলে দুর্ঘটনা ঘটবে। দুই ঘণ্টা পর এই রাস্তা দিয়ে একটা বাস যাবে।’—উত্তরে জানালো মা কচ্ছপ।  বিল্টু :তোর নতুন সাইকেলটা তুই পাম্প না দিয়ে চালাচ্ছিস কেন? সঞ্জু :তা না হলে প্যাডেলে পা পৌঁছায় না যে!