আজ ১৭ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: হার্মেল ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৪ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: গার্নেট ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। সৃজনশীলতা ও কারিগরি দক্ষতা আপনার বড়গুণ। নিজস্ব ধ্যান-ধারণায় ও কর্মপন্থাই আপনাকে প্রভাবিত করবে বেশি। আপনার জীবন হবে সংঘাতমুখর। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনাকে প্রভাবিত করবে বেশি। পরিচিত মন্ডলে আপনি ভুল বোঝাবুঝির স্বীকার হতে পারেন। এতে আপনার অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী রবার্ট বুনসেন, কবি এডওয়ার্ড ফিটজেরাল্ড, গুপ্তচর মাতাহারি, সাহিত্যিক কমলা দাস, দেকার্তে, অভিনেত্রী দিতি। সাংবাদিক মোহাম্মদ তোহা খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ সময় অনুকূল থাকবে। কোনো সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শরীরে কোনো আঘাত পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কারো সহযোগিতা কর্মন্নোতির সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। শিক্ষার ক্ষেত্রে সাময়িক বাধার সৃষ্টি হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। কোনো শুভ সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোনো ধরনের দুশ্চিন্তায় ভুগতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। বেসরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পেশাগত ক্ষেত্রে কারো সহযোগিতা পাবেন। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। কোনো মূল্যবান দ্রব্য হারাতে পারেন। আপনার নামে কোনো ধরনের মিথ্যা বদনাম রটতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ শরীর ভালো যাবে না। ঠাণ্ডাজনিত কোনো সমস্যা হতে পারে। কাশি, টনসিলাইটিজ প্রভৃতি সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। অপ্রত্যাশিত কোনো সংবাদে বিচলিত বোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভালো কোনো পরিবর্তন ঘটতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। পাওনাদারদের কথাবার্তায় বিব্রতবোধ করতে পারেন। পরিশ্রম বেশি হবে। কিন্তু আশানুরূপ অর্থ নাও পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। মনের কথা কারো কাছে প্রকাশনা করলেই ভালো করবেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। পরিশ্রম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। সরকারি কর্মচারীদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আজ অকারণে আপনার বিরোধিতা করতে পারে। ধৈর্যের সাথে মোকাবেলা করুন। পেশাগত কাজে অন্যের সহযোগিতা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ অপ্রত্যাশিত কোনো ভালো সংবাদ পেতে পারেন। পুরোনো কোনো মামলার ফল আপনার পক্ষে যেতে পারে। ইচ্ছা করলে কর্মপরিবর্তনের সুযোগ পেতে পারেন। মন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন, প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রাজনীতিবিদদের জন্য সময় ভালো নাও থাকতে পারে। আজ বিরোধীপক্ষ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আনন্দ পেতে পারেন। খ্যাতি ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
