হাসপাতালে নায়করাজ!

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:০৪
নায়করাজ রাজ্জাক অসুস্থ। এ খবর স্বাভাবিকভাবেই মন খারাপ করিয়ে দেয়! গত শুক্রবার রাত ১টায় হঠাত্ করেই শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাকে গুলশানের বাসা থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা যায়। এ প্রসঙ্গে নায়করাজের পরিবার বিনোদন প্রতিদিনকে জানান, তার অবস্থা আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।