বলিউডে শুধু ভালো কাজেরই নয়, খারাপ কাজেরও পুরস্কার প্রদান করা হয়। আর এই পুরস্কার প্রদানের প্রচলন শুরু হয় গত বছর, যার নাম ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড’। একে তারা পুরস্কারের বদলে তিরস্কার হিসেবেই আখ্যায়িত করছেন। আর এবারের এই কেলা অ্যাওয়ার্ডে রয়েছে বর্ষসেরা চমকও। ‘ধুম থ্রি’তে খারাপ অভিনয়ের জন্য বর্ষসেরা খারাপ অভিনেতা হিসেবে গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড পেলেন আমির খান। অন্যদিকে ‘আর... রাজকুমার’ চলচ্চিত্রে খারাপ অভিনয়ের জন্য বর্ষসেরা খারাপ অভিনেত্রীর গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডটি অর্জন করেছেন সোনাক্ষি সিনহা। গতবছরও তিনি ‘দাবাঙ টু’ ছবিতে অভিনয়ের জন্য এই অ্যাওয়ার্ডটি পান। এ নিয়ে পরপর দুইবার তিনি এই অ্যাওয়ার্ড পেলেন। আগামী বছরও যদি সোনাক্ষি তার পারফর্ম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে হ্যাট্রিক করবেন তিনি। অন্যদিকে ‘রাম-লীলা’ ছবিটি প্রশংসা কুড়ালেও গোল্ডেন কেলার বিচারকদের কাছে বর্ষসেরা খারাপ পরিচালকের পুরস্কারটি পেয়েছেন সঞ্জয় লীলা বানসালী।
