৩১ মার্চ বাংলাভিশন পদার্পণ করছে নয় বছরে। ‘দৃষ্টিজুড়ে দেশ’ স্লোগান নিয়ে এগিয়ে চলছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে দুই দিনব্যাপী বিশেষ আয়োজন। ‘দৃষ্টি জুড়ে দেশ’—এই
স্লে¬াগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। ৩১ মার্চ অষ্টম বছর শেষে নবম বছরে পদার্পণ করছে চ্যানেলটি। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা।
এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘৩১ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকীতে নবম বছরের যাত্রাকে আমরা উদ্যাপন করব দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে। ৩০ তারিখ রাত ১২টা ১ মিনিটে এবং ৩১ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে থাকবে বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটার অনুষ্ঠান ‘দৃষ্টি জুড়ে দেশ-নবম বর্ষে আমরা’। বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ টক শো ‘আনন্দ বেদনার কাব্য’। তিন পর্বের বিশেষ নাটক ‘সিকান্দার বক্স এখন পাগলপ্রায়’-এর দুইটি পর্ব প্রচার হবে ৩১ মার্চ, সোমবার রাত ৮টা ১৫ মিনিটে এবং শেষ পর্ব প্রচার হবে ১ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে। ৩১ মার্চ তিনটি স্টুডিও থেকে সরাসরি গান, শুভেচ্ছা গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি সারাদিন প্রচারিত হবে ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। বিশেষ আয়োজনের পাশাপাশি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ র্যালিসহ বিশেষ অনুষ্ঠানের খবর।’
