পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত ছয় মাস ধরে বেতন পাননি প্রাথমিক বিদ্যালয়ের তিনশত শিক্ষক-শিক্ষিকা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করার পরে এ অবস্থার সৃষ্টি বলে জানা গেছে। এ দিকে বেতন না পেয়ে দরিদ্র শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করলেও বেতন নিয়মিতকরণসহ বিভিন্ন অজুহাতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সংশ্লিষ্ট একটি দালালচক্র তাদের নিকট থেকে দফায় দফায় আদায় করছে চাঁদা ।
একাধিক শিক্ষক জানান, এ দুরাবস্থার মধ্যেও তাদেরকে ৮ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে বেতন তোলার জন্য। চাঁদার টাকায় দালালচক্রের জীবন-যাপন তেলতেলে হলেও ভুক্তভোগী শিক্ষকদের জীবন যায় যায় অবস্থা।
তবে শিক্ষকদের কাছ থেকে কোন প্রকার টাকা আদায়ের বিষয় অবগত নন বলে দাবি করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল।
