৪ কেজি গান পাউডার ও অস্ত্রসহ ১ জন গ্রেফতার

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৬
জেলার শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় এলাকা থেকে গত শনিবার সকালে একটি ওয়ান সুটার গান ও প্রায় ৪ কেজি গান পাওডারসহ তফিকুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জস্থ অস্থায়ী ক্যাম্প সূত্র জানান, শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান সুটার গান ও প্রায় ৪ কেজি গান পাউডারসহ তফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। আটককৃত তফিকুল চাঞ্চল্যকর কোফিল হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ৫টি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে র্যাব জানায়।