আখ চাষীদের পাওনা টাকার দাবিতে অবস্থান ধর্মঘট

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৭
কৃষক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে গত শনিবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের মিলগেট এলাকার আখ চাষীদের প্রায় ১২ কোটি পাওনার টাকার দাবিতে ফচিক প্রধান ফটকে ২ ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়। আখ চাষী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. ওসমান গনি মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মানিক মজুমদার, প্রেসক্লাব মধুখালীর সম্পাদক গোলাম কিবরিয়া, আখ কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।