ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই মাদক ব্যবসায়ী আহত

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৭
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে চড়ইগেতি গ্রামের মৃত তসিরউদ্দীনের ছেলে রমিজউদ্দীন (৩২) ও দবিরউদ্দীনের ছেলে সাদেকুলকে (৩৫) গুলি করেছে বিএসএফ। তারা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। রবিবার ভোর সাড়ে ৬টার সময় বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৫নং সাব পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় ভারতের বড়বিল্লা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে গুলি করে। ৩০ বিজিবি’র মেজর তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।