চরভদ্রাসনে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে ডিজিটাল আর্কাইভ

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৭
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মুক্তিযোদ্ধাদের যুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্য ডিজিটাল আর্কাইভ-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে ডিজিটাল আর্কাইভ-এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, মোঃ আনোয়ার আলী মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কলাম মাস্টার, মুক্তিযোদ্ধা শামু মন্ডল, আবুল কাশেম, হরিরামপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু।